ভিসা বোমা থেকে জ্ঞানেশ কুমার
সারা বিশ্ব জুড়েই এক তুমুল অস্থিরতা। নেপাল, ইন্দোনেশিয়া, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া, গ্রেট ব্রিটেন জুড়ে যখন নানা প্রশ্ন ও ইস্যুতে জনবিক্ষোভ, তখন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ‘Make America Great Again’এর ধ্বজা তুলে একতরফা বাণিজ্য যুদ্ধ চালিয়ে যাচ্ছেন গোটা বিশ্বের বিরুদ্ধে। শুল্ক বোমার পর এবার তিনি ভিসা বোমা ফেলেছেন। এদিকে ভারতীয় নির্বাচন কমিশনের প্রধান নির্বাচনী কমিশনারও ময়দানে অবতীর্ণ ধরে ধরে একধারসে অপছন্দ ভোটারদের নাম ভোটার তালিকা থেকে মুছে দিতে। আর তার সঙ্গে তাল দিয়ে নামা হয়েছে দেশ জুড়ে বাঙালি নিধনে।
এ যেন এক মহাসমারোহ।

