ভবিষ্যৎ যখন কৃত্রিম বুদ্ধিমত্তার হাতে ২
গত ১৩ সেপ্টেম্বর (২০২৬) ইন্দুমতী সভাগৃহে (কলকাতা) বঙ্গীয় জাতীয় শিক্ষা পরিষৎ আয়োজিত শিশির কুমার পাঠক স্মারক বক্তৃতার– ভবিষ্যৎ যখন কৃত্রিম বুদ্ধিমত্তার হাতে– এক বড় অংশ এখানে প্রকাশ করা হল। ভিডিও রেকর্ডিং’এর কোনও আনুষ্ঠানিক আয়োজন না থাকলেও শ্রোতাদের উৎসাহে সংগৃহীত অনেকটাই অডিও ও কিছুটা ভিডিও রেকর্ডিং এক জায়গায় করেই এর নির্মিতি। রেকর্ডিং’এর জন্য বিশেষ ভাবে কৃতজ্ঞতা রইল দীপঙ্কর কুণ্ডু ও শিপ্রা সান্যালের প্রতি।

