মানস: নিজেকে জানো অন্যকে বোঝো
নদীয়া জেলায় মদনপুর রেল স্টেশন থেকে দেড় কিলোমিটার দূরে তেঘরি গ্রামে অবস্থিত ‘মানস’ গত ৪৫ বছর ধরে পশ্চিমবঙ্গে মানসিক স্বাস্থ্য আন্দোলনের এক ব্যতিক্রমী শরিক। হরপ্রসাদ শাস্ত্রীর পারিবারিক উত্তরাধিকারদের থেকে কেনা ২২ বিঘা জমির উপর ‘মানস’ কাজ করে চলেছে নিরন্তর। নিছক চিকিৎসা বা পাগলা গারদ গড়ে তোলা নয়, এক পরিপূর্ণ মানসিক স্বাস্থ্য, স্থিতি ও বৈচিত্র্য অর্জন করাই এখানে মুখ্য উদ্দেশ্য।

